Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

সোনালী আঁশের আয় কমল

প্রকাশিত হয়েছে: জুন ৬, ২০২৩ , ৫:০৮ পূর্বাহ্ণ | আপডেট: জুন ৬, ২০২৩, ৫:০৮ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: সোনালী আঁশ লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৩  তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সোমবার, ৩০ মে অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩০ পয়সা এবং গত বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৭৮ পয়সা।

অন্যদিকে চলতি হিসাববছরের তিন প্রান্তিকে (জুলাই’২২-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ারপ্রতি ১ টাকা ৩২ পয়সা আয় হয়েছে এবং গত বছর একই সময়ে শেয়ারপ্রতি ৩ টাকা ০৫ পয়সা আয় হয়েছিল।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য হয়েছে ১১৫ টাকা ৬১ পয়সা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)