স্টাফ রিপোর্টার: শেপার্ড ইন্ডাস্ট্রিজ পিএলসির সঙ্গে তার সহযোগী কোম্পানি শেপার্ড টেক্সটাইল বিডি একীভূতকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য শেপার্ড টেক্সটাইল বিডির ঋণদাতাদের (ক্রেডিটরস) সঙ্গে বস্ত্র খাতের শেপার্ড ইন্ডাস্ট্রিজের বৈঠকের অনুমতি দিয়েছেন উচ্চ আদালত।
সোমবার (৫ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, শেপার্ড ইন্ডাস্ট্রিজের সাথে শেপার্ড টেক্সটাইলের একীভূতকরণের খসড়া অনুমোদনের জন্য আগামী ১৮ জুন সকাল ১০টায় ক্রেডিটরসদের (ঋণদাতা) সাথে বৈঠক হবে। উত্তরা মডেল টাউনে শেপার্ড টাওয়ারে শেপার্ড ইন্ডাস্ট্রিজের বৈঠক হবে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)