স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারে সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার তিন কোম্পানির শেয়ারের ব্যাপক চাহিদা লক্ষ্য করা যাচ্ছে। কোম্পানি তিনটির শেয়ার দরে সোমবার সকালে ব্যাপক চাহিদার তৈরি হয়।
শেয়ার কিনতে মরিয়া হয়ে ওঠেন কিছু বিনিয়োগকারী। তবে হঠাৎ করে দুপুরে লেনদেনের এক পর্যায়ে বিক্রেতা উধাও হয়ে যায়। ফলে ওইসব বিনিয়োগকারী শেয়ারগুলো কিনতে পারছে না। এজন্য শেয়ারগুলোর দরও স্পর্শ করে দিনের সর্বোচ্চ সীমায়।
কোম্পানিগুলো হলো- বঙ্গজ, সোনার বাংলা ইন্স্যুরেন্স ও ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, আজ বুধবার বঙ্গজের শেয়ার দর ১৩ টাকা ৩০ পয়সা বেড়ে ১৪৬ টাকা ৩০ পয়সায়, সোনার বাংলা ইন্স্যুরেন্সের দর ৪ টাকা ৬০ পয়সা বেড়ে ৫০ টাকা ৮০ পয়সায় ও ট্রাস্ট ইসলামী লাইফের দর ৫ টাকা ৯০ পয়সা বেড়ে ৬৫ টাকা ৫০ পয়সায় ওঠে আসে।
একদিনে সর্বোচ্চ যতটা বাড়া যায় ঠিক ততটাই বেড়েছে এসব শেয়ারের দর।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)