Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

সোনার বাংলা ইন্স্যুরেন্সের শেয়ার দরে ঊর্ধ্বমুখী প্রবণতা

প্রকাশিত হয়েছে: জুন ৭, ২০২৩ , ২:৪৩ অপরাহ্ণ | আপডেট: জুন ৭, ২০২৩, ২:৪৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেডের পর্ষদ আগামী ১৩ জুন সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এ খবর ছড়িয়ে পড়লে কোম্পানিটির শেয়ারের প্রতি এক শ্রেণির বিনিয়োগকারীর আগ্রহ বেড়েছে। ফলে বুধবার লেনদেনের শুরুতে কোম্পানিটির শেয়ার দরে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, বেলা পৌনে ১১টায় সোনারবাংলা ইন্স্যুরেন্সের শেয়ার ১ টাকা ৮০ পয়সা বেড়ে সর্বশেষ ৪৮ টাকায় লেনদেন হয়। এদিন বেলা পৌনে ১১টা পর্যন্ত ১৪৭ বারে ১ লাখ ৩ হাজার ৩৫১টি শেয়ার লেনদেন হয়েছে।

এদিকে কোম্পানির পর্ষদ সভায় ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে। একই সভায় চলতি বছরের ৩১ মার্চ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করার কথাও রয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)