স্টাফ রিপোর্টার: এমারেল্ড অয়েল লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বুধবার, ৭ জুন অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করা হয়।
ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৯ পয়সা এবং গত বছর একই সময়ে ছিল ১৪ পয়সা লোকসান হয়েছিল। কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে মাইনাস ১০ টাকা ২০ পয়সা।
অন্যদিকে কোম্পানিটি গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত সময়ের জন্য অন্তবর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদেরকে ৫ শতাংশ হারে নগদ লভ্যাংশ দেবে। শুধুমাত্র সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
বুধবার, ৭ জুন অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানিটির লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড তারিখ আগামী ২৬ জুন নির্ধারণ করা হয়েছে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)