Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

সহজের ১০ শতাংশ শেয়ার কিনবে এডিএন টেলিকম

প্রকাশিত হয়েছে: জুন ৮, ২০২৩ , ১০:১২ পূর্বাহ্ণ | আপডেট: জুন ৮, ২০২৩, ১০:১২ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: এডিএন টেলিকম লিমিটেড অনলাইন টিকেট প্ল্যাটফরম সহজ লিমিটেডের শেয়ারে বিনিয়োগ করবে। কোম্পানিটি সহজের ১০ শতাংশ শেয়ার কিনবে।

ডিএসই সূত্রে জানা গেছে, শেয়ার কেনার জন্য প্রয়োজন হবে ১২ কোটি টাকা। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে সহজের শেয়ারে বিনিয়োগের এই সিদ্ধান্ত কার্যকর হবে।

সহজ লিমিটেড হচ্ছে দেশে অনলাইন টিকেটিং প্ল্যাটফর্মে নেতৃস্থানীয় প্রতিষ্ঠান। এর ব্র্যান্ড নাম সহজ। এই প্ল্যাটফর্মে দেশের দূরপাল্লার সব বাসরুটের টিকেট কেনার সুযোগ আছে। এছাড়া কোম্পানিটি বাংলাদেশ রেলওয়ের অনলাইন টিকেট ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)