Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

এমারেল্ড অয়েলের লভ্যাংশ ঘোষণা, তৃতীয় প্রান্তিক প্রকাশ

প্রকাশিত হয়েছে: জুন ৮, ২০২৩ , ৫:৫৭ অপরাহ্ণ | আপডেট: জুন ৮, ২০২৩, ৬:০০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য অন্তবর্তীকালীন ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ২০২২ সালের জুলাই থেকে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত সমাপ্ত তিন প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জুলাই ২০২২ থেকে জুলাই থেকে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত সমাপ্ত তিন প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন কর-পরবর্তী মুনাফা করেছে ৫ কোটি ২০ লাখ টাকা। তাতে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৫৮ পয়সা। সেই মুনাফা থেকে বিনিয়োগকারীদের জন্য পাঁচ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়া হবে।

এমারেল্ড অয়েল লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বুধবার (৭ জুন) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৩-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৯ পয়সা। গত বছর একই সময়ে ছিল ১৪ পয়সা লোকসান হয়েছিল।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে মাইনাস ১০ টাকা ২০ পয়সা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)