স্টাফ রিপোর্টার: ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ৪ কোটি ৬২ লাখ ৮৫ হাজার ৯২টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২৩৩ কোটি ৯৯ লাখ ৫০ হাজার টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে জানা গেছে, আলোচ্য সময়ে শেয়ারদর ৬ দশমিক ৩৮ শতাংশ বাড়ার পাশাপাশি মোট লেনদেনে কোম্পানিটির অবদান ছিল ৪ দশমিক ৩০ শতাংশ।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৫ পয়সা এবং আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭৩ পয়সা।
সর্বশেষ তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ২৯ পয়সা এবং আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩৬ পয়সা। এ বছরের ৩১ মার্চ শেষে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৮৬ পয়সা।
২০২১-২২ হিসাব বছরে উদ্যোক্তা ও পরিচালক ছাড়া সব সাধারণ বিনিয়োগকারীদের জন্য ঘোষিত ১০ শতাংশ নগদ লভ্যাংশ এরই মধ্যে বিতরণ সম্পন্ন করেছে কোম্পানিটি।
কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৩ পয়সা এবং আগের হিসাব বছরে যা ছিল ৮১ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়ায় ১২ টাকা ২১ পয়সা এবং আগের হিসাব বছর শেষে যা ছিল ১২ টাকা ১৭ পয়সা।
৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের জন্য মোট ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন। এর মধ্যে উদ্যোক্তা ও পরিচালক বাদে সাধারণ শেয়ারহোল্ডাররা পেয়েছেন ২ শতাংশ নগদ লভ্যাংশ। আর সব ধরনের শেয়ারহোল্ডার পেয়েছেন ৮ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৮১ পয়সা এবং আগের হিসাব বছরে যা ছিল ৫২ পয়সা।
এর আগে ২০১৯-২০ হিসাব বছরের জন্য মোট ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন। এর মধ্যে উদ্যোক্তা ও পরিচালক বাদে সাধারণ শেয়ারহোল্ডাররা পেয়েছেন ৫ শতাংশ নগদ লভ্যাংশ। আর সব ধরনের শেয়ারহোল্ডার পেয়েছেন ৫ শতাংশ স্টক লভ্যাংশ।
২০১৮-১৯ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। তার আগের হিসাব বছরে ৫ শতাংশ নগদের পাশাপাশি একই হারে স্টক লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)