Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

এমকে ফুটওয়্যারের কিউআইও আবেদন ১১ জুন শুরু

প্রকাশিত হয়েছে: জুন ১১, ২০২৩ , ১১:৪৭ পূর্বাহ্ণ | আপডেট: জুন ১১, ২০২৩, ১১:৪৭ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: এমকে ফুটওয়্যার পিএলসির কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (কিউআইও) আবেদন গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে ১১ জুন যা চলবে ১৫ জুন, বৃহস্পতিবার পরযন্ত।

ডিএসই সূত্র জানায়, নিয়ন্ত্রক সংস্থা বাংলোদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে কিউআই আবেদনের মাধ্যমে ১০ কোটি টাকা উত্তোলনের অনুমোদন পেয়েছে এমকে ফুটওয়্যার পিএলসি।

কোম্পানিটি কিউআইওর মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূলের এক কোটি শেয়ার ইস্যু করে যোগ্য বিনিয়োগকারীদের থেকে ১০ কোটি টাকা সংগ্রহ করবে। উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি যন্ত্রপাতি ক্রয় ও ইস্যু ব্যবস্থাপনার খরচ খাতে ব্যয় করবে।

২০২১-২২ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩ টাকা ১৯ পয়সা। ৩০ জুন সমাপ্ত ২০২২ শেষে পুনর্মূল্যায়ন ছাড়া কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৯৫ পয়সায়।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)