Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত হয়েছে: জুন ১৪, ২০২৩ , ৩:৫৩ অপরাহ্ণ | আপডেট: জুন ১৪, ২০২৩, ৩:৫৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। বুধবার (১৪ জুন) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩ পয়সা এবং আগের বছর কোম্পানিটির ইপিএস হয়েছিল ১ টাকা ৮২ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য ছিল ১৭ টাকা ১ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ আগস্ট ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে এবং রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ জুলাই।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)