Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

তসরিফা ইন্ডাস্ট্রিজের মূল্য সংবেদনশীল তথ্য নেই

প্রকাশিত হয়েছে: জুন ১৪, ২০২৩ , ৪:৪১ অপরাহ্ণ | আপডেট: জুন ১৪, ২০২৩, ৪:৪১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানির পক্ষ থেকে এমনটিই জানায় ডিএসইকে।

ডিএসই সূত্রে জানা গেছে, সম্প্রতি কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই (৫ জুন ২৩) নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

প্রতিষ্ঠানটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)