প্রকাশ : জুলাই ২, ২০২২ , ৭:৪৩ পূর্বাহ্ণ
শেয়ার করুন-
স্টাফ রিপোর্টার : প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসির ভার্টিক্যাল রোলার মিলে (ভিআরএম) বাণিজ্যিক উৎপাদন শুক্রবার (১ জুলাই) শুরু হবে। এটি কোম্পানির নতুন উৎপাদন ইউনিট।
বৃহস্পতিবার (৩০ জুন) অনুষ্ঠিত প্রিমিয়ার সিমেন্টের পরিচালনা পর্ষদের সভায় বাণিজ্যিক উৎপাদন শুরুর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোম্পানি সূত্রে জানা গেছে, বিশ্বখ্যাত সিমেন্ট প্ল্যান্ট প্রস্তুতকারী কোম্পানি ডেনমার্কের এফএল স্মিথ প্রিমিয়ার সিমেন্টের ওই ভিআরএম সরবরাহ করেছে। এটিতে বাণিজ্যিক উৎপাদন শুরু হলে কোম্পানিটির মোট সিমেন্ট উৎপাদনের ক্ষমতা বেড়ে তিনগুণ হবে।
বর্তমানে প্রিমিয়ার সিমেন্ট মিলসের দৈনিক উৎপাদনক্ষমতা ৮ হাজার মেট্রিক টন। ভিআরএম চালুর পর আরও ১৭ হাজার ৫২০ টন সিমেন্ট উৎপাদনের ক্ষমতা যুক্ত হবে কোম্পানিটিতে। তাতে মোট উৎপাদনক্ষমতা বেড়ে দাঁড়াবে ২৫ হাজার ৫২০ মেট্রিক টন।
শেয়ার করুন-
প্রকাশ : জুলাই ২, ২০২২ , ৭:৪৩ পূর্বাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।