সকল মেনু

সাপ্তাহিক দর পতনে বেক্সিমকো

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২১ জুন থেকে ২৫ জুন) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে সাপ্তাহিক দর পতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। পুরো সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর কমেছে ১৯ টাকা ২ পয়সা বা ৪০ দশমিক ৩৪ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় জানা গেছে, দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইন্টারন্যাশনাল লিজিংয়ের শেয়ার দর কমেছে ১৫ দশমিক ৩৮ শতাংশ। অন্যদিকে সপ্তাহজুড়ে ১৪ দশমিক ৫১ শতাংশ দর পতনের কারণে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে এসজেআইবিএল পার্পেচ্যুয়াল বন্ড।

এ ছাড়া সাপ্তাহিক দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- উসমানিয়া গ্লাস, এপোলো ইস্পাত, বেক্সিমকো সুকুক, খান ব্রাদার্স, ইউনিয়ন ক্যাপিটাল, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ও জিএসপি ফাইন্যান্স।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top