স্টাফ রিপোর্টার: লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের শেয়ারপ্রতি দর আবারো উত্থানের পথে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চলতি বছরের ২৮ জুলাইয়ের ৬৩ টাকার দর ভেঙ্গে উপরের দিকে ছুটছে। সপ্তাহের ৩ কার্যদিবসে ৪.৯৭ শতাংশ দর বেড়ে ডিএসইতে বুধবার ৭৩.৯০ টাকায় অবস্থান নিয়েছে।
২০২১ সালের ৬ অক্টোবর ১০৭ টাকা শেয়ারপ্রতি দরের দিকে ছুটছে, শিগগিরই সেখানে অবস্থান নেয়ার আভাস মিলেছে। গত বুধবার কোম্পানিটির ৪৭৫১টি ট্রেডে ৭৩.৯০ টাকায় বুধবার অবস্থান নেয়।

২০২১ সালে ২৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানকারী প্রতিষ্ঠানটির শেয়ারে আগ্রহ বাড়ার পেছনে কোম্পানির ইপিএস বেড়েছে এবং ঋণের পরিমাণ অতি অল্প।
শুধুমাত্র ২০২১ সালে লাফার্জহোলসিম ২৮৮ কোটি টাকার সর্বোচ্চ মুনাফা করে। যা ২০২০ সালে মুনাফা ২৩৬ কোটি এবং ১৭৩ কোটি টাকা ছিল।
শেয়ার করুন-
প্রকাশ : আগস্ট ১৯, ২০২২ , ১:১১ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।