প্রকাশ : নভেম্বর ২৫, ২০২৬ , ১২:১৪ অপরাহ্ণ
শেয়ার করুন-
এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড ঘোষিত ১০ শতাংশ বোনাস লভ্যাংশ বিতরণের অনুমোদন চেয়ে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) আবেদন করেছে।
কোম্পানি সূত্রে জানা গেছে, ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশের পাশাপাশি ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল কোম্পানিটির পরিচালনা পর্ষদ।
তবে বোনাস শেয়ার বিতরণের জন্য বিএসইসির অনুমোদন প্রয়োজন। এ কারণে ঘোষিত বোনাস লভ্যাংশ বিতরণের অনুমতি চেয়ে কমিশনের কাছে আবেদন করেছে কোম্পানিটি। বিএসইসির অনুমোদন পাওয়া গেলে শেয়ারহোল্ডারদের মধ্যে বোনাস শেয়ার বিতরণ করতে পারবে এশিয়াটিক ল্যাবরেটরিজ।
শেয়ার করুন-
প্রকাশ : নভেম্বর ২৫, ২০২৬ , ১২:১৪ অপরাহ্ণ
আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।