স্টাফ রিপোর্টার: একটিভ ফাইন কেমিক্যাল লিমিটেড সমাপ্ত হিসাব বছরে ০.২৫ শতাংশ নগদ শভ্যাংশ ঘোষণা করেছে। তবে এই লভ্যাংশ স্পন্সর পরিচালকরা নেবেন না।
০.২৫ শতাংশ নগদ শভ্যাংশ বা আড়াই পয়সা বিনিয়োগকারীদের দেবে বলে শনিবার আর্থিক প্রতিবেদন প্রকাশ করে।
কোম্পানি সূত্রে শনিবার বিকালে জানা গেছে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ০.১১ টাকা। আগের বছর শেয়ার প্রতি লোকসান ছিল ০.১৬ টাকা।
৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ১.৫৫ টাকা। কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২২.০৭ টাকা।
আগামী ২৯ ডিসেম্বর সকাল ৯টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর।
শেয়ার করুন-
আপডেট : অক্টোবর ২৯, ২০২২ , ১০:২৭ পূর্বাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।