সকল মেনু

ফার ইস্টের নগদ লভ্যাংশ ঘোষণা

ফার ইস্ট নিটিং অ্যান্ড ডায়িং ইন্ডাস্ট্রিজ পিএলসির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ৬ শতাংশ অর্থাৎ ০ দশমিক ৬০ টাকা হারে লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।

বুধবার, ১৪ অক্টোবর গুলশান-১-এর মইন সেন্টারে কোম্পানির করপোরেট কার্যালয়ে অনুষ্ঠিত ৩১৯তম পর্ষদ সভায় ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোম্পানি সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে মাইনাস ৬৭ পয়সা এবং গত অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৭১ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) ছিল মাইনাস ৩ টাকা ৪০ পয়সা এবং আগের বছর নগদ প্রবাহ ছিল ১ টাকা ৭৫ পয়সা।

৩০ জুন, ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৯ টাকা ২৭ পয়সা এবং আগের অর্থবছরে এটি ছিল ২১ টাকা ৩৭ পয়সা। কোম্পানিটির নিট লোকসান হয়েছে ১৪ কোটি ৬১ লাখ ৫০ হাজার ৫৩০ টাকা এবং আগের অর্থবছরে নিট মুনাফা ছিল ৩৭ কোটি ৪৫ লাখ ৬৩ হাজার ৫৫৩ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ ডিসেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ভার্চুয়ালি এবং ১২ নভেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top