স্টাফ রিপোর্টার: ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সোমবার, ৩১ অক্টোবর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোম্পানি সূত্রে জানা যায়, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ২০ পয়সা এবং গত অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৩২ পয়সা। একই সময় কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৪ টাকা ৭৩ পয়সা।
আগামী ২০ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ২১ নভেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
শেয়ার করুন-
প্রকাশ : অক্টোবর ৩১, ২০২২ , ২:০৩ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।