প্রকাশ : সেপ্টেম্বর ২২, ২০২৬ , ৯:৫১ অপরাহ্ণ
শেয়ার করুন-
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের মিশ্রপ্রতিক্রিয়ায় মধ্যদিয়ে মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর লেনদেন শেষ হয়েছে। গত কার্যদিবসের তুলনায় লেনদেন কিছুটা বেড়েছে। কমেছে ২২৭ কোম্পানির শেয়ারদর।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১০ দশমিক ১৮ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৫৪০ পয়েন্টে। এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১ দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ১০৯ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক শূন্য দশমিক ২৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ১০৬ পয়েন্টে অবস্থান করছে।
মঙ্গলবার ডিএসইতে ৭৯১ কোটি ৪৮ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে মোট ৩৮৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর কমেছে ২২৭টি কোম্পানির, বিপরীতে ১০৩টি কোম্পানির দর বেড়েছে। পাশাপাশি ৫৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
শেয়ার করুন-
প্রকাশ : সেপ্টেম্বর ২২, ২০২৬ , ৯:৫১ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।