সকল মেনু

আবারো দর বাড়ার শীর্ষে ওরিয়ন ইনফিউশন

স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (৫ ডিসেম্বর/২০২২) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। এদিন শেয়ারটির দর ৩৯ টাকা ৫০ পয়সা বা ৭.৪৯ শতাংশ বেড়েছে। আর, সর্বশেষ ৫৬৭ টাকা দরে লেনদেন হয় শেয়ারটি।

ডিএসই সূত্রে জানা যায়, কোম্পানিটি ১ হাজার ১২১ বার হাত বদলের মাধ্যমে ২ লাখ ৪৬ হাজার ৯২৩টি শেয়ার লেনদেন করে। -যার বাজার মূল্য ১৩ কোটি ৫১ লাখ টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে- এডিএন টেলিকম লিমিটেড। সোমবার শেয়ারটির দর বেড়েছে ৭ টাকা ০৪ পয়সা বা ৬.৯৩ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ১১৪ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

তৃতীয় স্থানে রয়েছে- বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ারদর ১ টাকা ৯০ পয়সা  বা ৩.৯৫ শতাংশ বেড়েছে।

দর বাড়ার শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- অগ্নি সিস্টেমস, সোনালী আঁশ, শাহজালাল ইসলামী ব্যাংক, মুন্নু সিরমিকস, বিডিকম অনলাইন, আমরা টেকনোলজি ও বাটা সু লিমিটেড।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top