সকল মেনু

সমতা লেদারের দ্বিতীয় প্রান্তিকের আয়ে সংশোধন

সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের শেয়ারপ্রতি আয় (ইপিএস) সংশোধন করেছে। কোম্পানিটি ২০২৫ সালের ১৮ নভেম্বর প্রকাশিত দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদনের তথ্য সংশোধন করে নতুন ইপিএস জমা দিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, সংশোধিত হিসাবে, অক্টোবর-ডিসেম্বর ২০২৫ প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৩ পয়সা এবং যা আগে ছিল ৭ পয়সা।

অন্যদিকে, চলতি হিসাববছরের প্রথম ছয় মাসে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির সংশোধিত ইপিএস হয়েছে ৪ পয়সা এবং যা আগে ছিল ১ পয়সা।তবে সংশোধন ছাড়া আর্থিক প্রতিবেদনের অন্যান্য সব তথ্য অপরিবর্তিত থাকবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top