সকল মেনু

সোমবার ৪৭ কোটি টাকার লেনদেন ব্লক মার্কেটে

স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ব্লক মার্কেটে মোট ৪৮টি কোম্পানির ৩৭ লাখ ২ হাজার ৫৭৮টি শেয়ার লেনদেন হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ৪৭ কোটি ৭৪ লাখ টাকা।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে রেনেটা লিমিটেডের। এ মার্কেটে ১৮ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে কোম্পানিটি।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ফরচুন সুজ লিমিটেড। ৮ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে ফরচুন সুজ।

এরপর, তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ই্নফিউশনস লিমিটেড। কোম্পানিটি ব্লক মার্কেটে ৩ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন করে।

এ মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- এসিআই, এসিআই ফরমুলেশন, একমি ল্যাবরেটরিজ, এডিএন টেলিকম, আল-হাজ্ব টেক্সটাইল, এএমসিএল প্রাণ, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, বিএটিবিসি, বিডি ফিন্যান্স, বিডি থাই ফুড, বীচ হ্যাচারি, বেঙ্গল উইন্ডসোর, বেক্সিমকো, বসুন্ধরা পেপার মিল, ব্রাক ব্যাংক।

আরো রয়েছে- বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বাংলাদেশ সাবমেরিন কেবল, বিএসআরএম লিমিটেড, ইস্টার্ন লুব্রিকেন্টস, ফরচুন সুজ, জেনারেশন নেক্সট, গ্লোবাল ইসলামী ব্যাংক, গ্রামীণফোন, জিএসপি ফিন্যান্স, হাইডেলবার্গ সিমেন্ট, ইন্দো-বাংলা ফার্মা, কেডিএস অ্যাক্সেসরিজ, কেয়া কসমেটিকস।

এ ছাড়াও রয়েছে- মতিন স্পিনিং, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ব্যাংক, মেট্রো স্পিনিং, বিডি মনোস্পুল পেপার, ন্যাশনাল ফিড মিল, ন্যাশনাল পলিমার, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, সাইফ পাওয়ারটেক, স্যালভো কেমিক্যাল, সী পার্ল বীচ, শাইনপুকুর সিরামিকস, স্কয়ার ফার্মা, সামিট পাওয়ার, ইউনিয়ন ব্যাংক, ইউনাইটেড ফিন্যান্স, উত্তরা ব্যাংক ও ইয়াকিন পলিমার লিমিটেড।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top