সকল মেনু

ফরচুন সুজের নো ডিভিডেন্ড ঘোষণা

ফরচুন সুজ ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় ২০২৫-২৬ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১ টাকা ৮ পয়সা এবং আগের অর্থবছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১১ পয়সা। ২০২৬ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৫২ পয়সা এবং আগের অর্থবছর শেষে যা ছিল ১৪ টাকা ৭০ পয়সা।

অন্যদিকে, আলোচ্য অর্থবছরে শেয়ারপ্রতি নগদ কার্যকর অর্থের প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১ টাকা ৫৭ পয়সা এবং আগের অর্থবছরে এ সূচক ছিল ঋণাত্মক ৪২ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর সকাল ৯টায় সশরীরে ও ডিজিটাল—উভয় পদ্ধতির সমন্বয়ে হাইব্রিড ব্যবস্থায় এবং ১৪ ডিসেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top