স্টাফ রিপোর্টার: শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে ঘোষিত বোনাস শেয়ার পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২টি কোম্পানি। কোম্পানি দু’টির ৩০ জুন, ২০২২ সমাপ্ত হিসেব বছরের ঘোষিত স্টক লভ্যাংশ শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে পাঠানো হয়েছে।
সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে বুধবার (১৮ জানুয়ারী-২০২৩) এ তথ্য জানা গেছে।
সিডিবিএল জানায়, কোম্পানি দু’টির মধ্যে আমরা নেটওয়ার্কস লিমিটেড আলোচ্য সময়ে ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। তবে, নগদ ৫ মিলে ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল কোম্পানিটি।
আবার, আমরা টেকনোলজি লিমিটেড দিয়েছে ৬ শতাংশ বোনাস লভ্যাংশ। তবে, নগদ ৬ মিলে ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল কোম্পানিটি।
শেয়ার করুন-
আপডেট : জানুয়ারি ১৮, ২০২৩ , ২:৩৭ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।