সকল মেনু

বিওতে সোনালী আঁশের বোনাস শেয়ার

স্টাফ রিপোর্টার: শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে ঘোষিত বোনাস শেয়ার পাঠিয়েছে সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে সোমবার (২৩ জানুয়ারী-২০২৩) এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটির ৩০ জুন, ২০২২ সমাপ্ত হিসেব বছরের ঘোষিত স্টক লভ্যাংশ গত ১২ জানুয়ারী শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে পাঠানো হয়েছে।

পুঁজিবাজারে পাট খাতে তালিকাভুক্ত এ প্রতিষ্ঠান আলোচ্য সময়ে ১০০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছিল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top