সকল মেনু

পুঁজিবাজারবান্ধব বাজেটের জন্য সরকারকে ধন্যবাদ আইসিবির

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে পুঁজিবাজারে ন্যূনতম শেয়ার ধারণের বাধ্যবাধকতা প্রত্যাহার, অতিরিক্ত কর সুবিধা প্রদান, ব্যাংকিং প্রণোদনা, লভ্যাংশ ও মিউচ্যুয়াল ফান্ড-সংক্রান্ত কর কাঠামোর সংশোধন এবং জিরো-কুপন বন্ডে কর রেয়াতসহ বিভিন্ন পুঁজিবাজারবান্ধব উদ্যোগ গ্রহণ করায় সরকারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।

মঙ্গলবার, ৩০ জুন প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

এক বিবৃতিতে আইসিবি জানায়, সময়োপযোগী ও পুঁজিবাজারবান্ধব এসব উদ্যোগ পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি, বাজারের স্থিতিশীলতা নিশ্চিতকরণ এবং দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিবৃতিতে আরও বলা হয়, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ভবিষ্যতেও দেশের পুঁজিবাজারের টেকসই উন্নয়ন, বিনিয়োগবান্ধব পরিবেশ জোরদারকরণ এবং সরকারের গৃহীত কার্যক্রম বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top