সকল মেনু

শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ পাঠিয়েছে ৪ কোম্পানি

স্টাফ রিপোর্টার: শেয়ারহোল্ডারদের কাছে নগদ লভ্যাংশ পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪টি কোম্পানি। ৩০ জুন, ২০২২ সমাপ্ত হিসেব বছরের জন্য লভ্যাংশ পাঠানো এ ৪ কোম্পানির মধ্যে রয়েছে- হাক্কানি পাল্প, এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, বেক্সিমকো ও সায়হাম কটন মিলস লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে মঙ্গলবার (৩১ জানুয়ারী/২০২৩) এ তথ্য জানা গেছে।

এর মধ্যে হাক্কানি পাল্প আলোচ্য সময়ে ১ শতাংশ, এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ৪ শতাংশ, বেক্সিমকো ৩০ শতাংশ ও সায়হাম কটন মিলস ১১ শতাংশ নগদ লভ্যাশ ঘোষণা করেছিল।

আর, ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের কাছে বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে পাঠিয়েছে কোম্পানি ৪টি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top