স্টাফ রিপোর্টার: বীমা খাতে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের নগদ ১১ শতাংশ লভ্যাংশ দেবে। শেয়ারহোল্ডারা এতে ১০ টাকা মূল্যের প্রতি শেয়ারের বিপরীতে ১.১০ টাকা নগদ লভ্যাংশ পাবেন।
এশিয়া ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সোমবার (১০ এপ্রিল) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে জানা গেছে।
এ সময় কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস হয়েছে ২ টাকা ৯ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিলো ৩ টাকা ২৯ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত সমায়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য বা এনএভিপিএস হয়েছে ২৬ টাকা ৮৮ পয়সা।
আগামী ১৭ জুলা্ই-২০২৩, বেলা ১২টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ১৮ মে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
কোম্পানিটি ৩১ ডিসেম্বর-২০২১, সমাপ্ত হিসেব বছর শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।