স্টাফ রিপোর্টার: রংপুর ডেইরি এ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেডের পরিচালনা পর্ষদ ব্যবসা সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে। গত ৭ জুন অনুষ্ঠিত কোম্পানির পর্ষদ সভায় এই সিদ্ধান্ত নিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটি তার ব্যবসা সম্প্রসাণের জন্য ২০৩ ডিসিমেল জমি ক্রয় করা হবে। এর জন্য ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৬ লাখ টাকা।
সর্বশেষ তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি,২৩-মার্চ,২৩) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৮ পয়সা এবং গত অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৬০ পয়সা।
অপরদিকে, ৯ মাসে (জুলাই,২২-মার্চ,২৩) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪২ পয়সা এবং গত অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৩৭ পয়সা।
শেয়ার করুন-
প্রকাশ : জুন ১১, ২০২৩ , ১২:৪৩ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।