সকল মেনু

৪ প্রতিষ্ঠানের সভার তারিখ ঘোষণা

স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ প্রতিষ্ঠানের পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। সভায় কোম্পানিগুলোর ৩০ জুন, ২০২৩ সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করা হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে পাওয়া তথ্য নিচে দেয়া হল:

ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: কোম্পানিটির সভা ২০ জুলাই, বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ২২ পয়সা।

সিঙ্গার বাংলাদেশ লিমিটেড: কোম্পানিটির সভা ২০ জুলাই, বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি আয় করেছিল ১ টাকা ১৩ পয়সা।

সিটি ব্যাংক লিমিটেড: ব্যাংকটির সভা ২৫ জুলাই, বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।  আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ৭৪ পয়সা।

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড: কোম্পানিটির সভা ১৯ জুলাই, বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top