প্রকাশ : আগস্ট ৫, ২০২৩ , ৭:১৩ পূর্বাহ্ণ
শেয়ার করুন-
স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আরও ২৪ হাজার ২০৮ বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব বন্ধ বা বাতিল করা হয়েছে। বার্ষিক সার্ভিস চার্জ বা নবায়ন ফি না দেওয়ায় ব্রোকারেজ হাউজগুলোর মাধ্যমে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ (সিডিবিএল) এই বিও হিসাবগুলো বাতিল করেছে।
সিডিবিএলের তথ্যমতে, গত ৩০ জুন সকালে বিনিয়োগকারীদের বিও হিসাবের সংখ্যা ছিল ১৭ লাখ ৬৭ হাজার ৫৫০টি। সেখান থেকে গত তিনদিনে আরও ২৪ হাজার ২৯৮টি বিও হিসাব কমে দাঁড়িয়েছে ১৭ লাখ ৪৩ হাজার ২৫২টিতে।
চলতি বছরের প্রথম একমাসে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের বিও হিসাব বাতিল হলো ১ লাখ ১৭ হাজার ৫২২টি। এর আগে চলতি বছরের ৩০ জুন বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ১৮ লাখ ৬০ হাজার ৭৭৪টি। আর ১ আগস্ট বিও হিসাব কমে দাঁড়িয়েছে ১৭ লাখ ৪৩ হাজার ২৫২টিতে।
শেয়ার করুন-
প্রকাশ : আগস্ট ৫, ২০২৩ , ৭:১৩ পূর্বাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।