সকল মেনু

ডিএসইর লেনদেন মঙ্গলবার ৪১৬ কোটি টাকা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় মঙ্গলবার, ১৩ অক্টোবর লেনদেন শেষ হয়েছে। দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪ দশমিক ০৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪০৮ দশমিক ৯০ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইর ওয়েবসাইটের সর্বশেষ তথ্য অনুযায়ী, ডিএসই-৩০ সূচক ৫ দশমিক ১১ পয়েন্ট কমে ২ হাজার ৮৯ দশমিক ৪৫ পয়েন্টে অবস্থান করছে। শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচক ০ দশমিক ৫৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৭০ দশমিক ১৪ পয়েন্টে।

অন্যদিকে, দিনটিতে মোট লেনদেন হয়েছে ৪১৬ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও ইউনিট। এদিন ১৫ কোটি ৬৫ লাখ ৬৭ হাজার ৭৬১টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। মোট লেনদেন সম্পন্ন হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৪৯৫টি।

লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১৯৫টির এবং কমেছে ১৩৭টির।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top