সকল মেনু

তিন কোম্পানির বিনিয়োগকারীদের লভ্যাংশ ব্যাংক হিসাবে প্রেরণ

স্টাফ রিপোর্টার:  বিনিয়োগকারীরা কোম্পানি পরিচালনা পর্ষদ ঘোষিত লভ্যাংশ পেয়েছে। কোম্পনি তিনটি হলো-ফেডারেল ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স ও গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) মাধ্যমে কোম্পানি তিনটির কর্তৃপক্ষ বিনিয়োগকারীদের জানিয়েছে, কোম্পানিগুলো ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে প্রেরণ করেছে।

কোম্পানি তিনটির মধ্যে ৩১ ডিসেম্বর, ২০২২ অর্থবছরের জন্য ফেডারেল ইন্স্যুরেন্স ১০ শতাংশ, প্রভাতী ইন্সুরেন্স ১২ শতাংশ এবং গ্লোবাল ইন্স্যুরেন্স ১২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top