সকল মেনু

লভ্যাংশ দেবে না গ্লোবাল হেভি কেমিক্যালস

গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ২ টাকা ১৯ পয়সা লোকসান হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ৭ টাকা ৫৮ পয়সা লোকসান হয়েছিল।

সর্বশেষ বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল মাইনাস ১ টাকা ৮৫ পয়সা, যা আগের বছর ছিল ২ টাকা ৪২ পয়সা। গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৭১ টাকা ৮৯ পয়সা।

কোম্পানিটি এখনো বার্ষিক সাধারণ সভার (এজিএম) সময়সূচি ঠিক করেনি। তবে এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ ডিসেম্বর।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top