প্রকাশ : সেপ্টেম্বর ২৫, ২০২৩ , ১০:২৪ পূর্বাহ্ণ
শেয়ার করুন-
স্টাফ রিপোর্টার: ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ও শ্যামপুর সুগার মিলসের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানিগুলোর শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ ডিএসই জানতে চাইলে কোম্পানিটি এমনটিই জানায়।
ডিএসই সূত্রে জানা গেছে, সম্প্রতি কোম্পানিগুলোর শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই গতকাল ২৪ সেপ্টেম্বর নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
বাজার পরযবেক্ষণে দেখা যায়, ডিএসইতে ১১ সেপ্টেম্বর ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর ছিল ৫২ টাকা ৭০ পয়সা। আর ২৫ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার দর ৬৩ টাকা ৪০ পয়সায় উন্নীত হয়।
একই সময়ে শ্যামপুর সুগারের শেয়ার গত ১৭ সেপ্টেম্বর ৯২ টাকা ছিল। আর ২৪ সেপ্টেম্বর ১২৪ টাকা ২০ পয়সায় উন্নীত হয়।
এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।
শেয়ার করুন-
প্রকাশ : সেপ্টেম্বর ২৫, ২০২৩ , ১০:২৪ পূর্বাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।