প্রকাশ : অক্টোবর ১৭, ২০২৩ , ৩:৩২ অপরাহ্ণ
শেয়ার করুন-
স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ব্লক মার্কেটে মোট ৭৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ৬২ লাখ ৬৬ হাজার ৭৩১টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৭৭ কোটি ৬৭ লাখ টাকা।
ডিএসই সূত্রে জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের। কোম্পানিটি ১৮ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
ইস্টার্ণ ব্যাংক ১৪ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় স্থানে এবং তৃতীয় স্থানে ট্রাস্ট ব্যাংক ১৩ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে।
লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ব্র্যাক ব্যাংক ১ কোটি ২১ লাখ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ১ কোটি ৭৫ লাখ, কেডিএস অ্যাক্সেসরিজ ১ কোটি ৫৯ লাখ, সী পার্ল বীচ ৭ কোটি ৯৫ লাখ, সোনালী আঁশ ১ কোটি ১৩ লাখ, সোনালী পেপার ৬ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ার করুন-
প্রকাশ : অক্টোবর ১৭, ২০২৩ , ৩:৩২ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।