স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। সোমবার, ৩০ অক্টোবর অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানি সূত্রে সোমবার এ তথ্য জানা গেছে।

রংপুর ডেয়ারি ফুড লিমিটেড (আরডি ফুড): কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৩৮ পয়সা এবং আগের বছর শেয়ারপ্রতি ১ টাকা ১৮ পয়সা আয় হয়েছিল।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ০৫ ডিসেম্বর।

এস্কয়ার নিট কম্পোজিট পিএলসি: কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৬৩ পয়সা এবং আগের বছর শেয়ারপ্রতি ২ টাকা ৩৬ পয়সা আয় হয়েছিল।
আগামী ২৫ জানুয়ারি ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড: কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৫৪ পয়সা এবং আগের বছর শেয়ারপ্রতি ৬৭ পয়সা আয় হয়েছিল।
গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৩ টাকা ৫৩ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ নভেম্বর।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।