সকল মেনু

গোল্ডেন সন প্রতি শেয়ারে লভ্যাংশ দেবে ১০ পয়সা

স্টাফ রিপোর্টার: গোল্ডেন সন লিমিটেড সমাপ্ত হিসাব বছরে সাধারণ শেয়ারহোল্ডারদের ১ শতাংশ নগদ বা প্রতি শেয়ারে ১০ পয়সা লভ্যাংশ ঘোষণা করেছে। সোমবার, ৬ নভেম্বর কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, সর্বশেষ হিসাববছরে সমন্বিতভাবে কোম্পানির শেয়ারপ্রতি ৫৪ পয়সা লোকসান হয়েছে। আগের বছর লোকসান হয়েছিল ২ পয়সা।

আগামী ২৮ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ নভেম্বর।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top