স্টাফ রিপোর্টার: ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ৩৭৪ কোটি ৪০ লাখ টাকার বন্ড অনুমোদন করেছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার, ২৮ নভেম্বর বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়।
কমিশন সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম জানান, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স-এর ৩৭৪ কোটি ৪০ লাখ টাকার আনসিকিউরড, রিডেমেবল, নন-কনভার্টেবল, প্রথম জিরো কুপন বন্ডের প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিশন।
এ বন্ডের কুপন রেট ৯ শতাংশ। বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ লাখ টাকা। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের কাছে বন্ডটি ইস্যু করা হবে।
এ বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স আর্থিক প্রতিষ্ঠানের হাউজিং/মর্টগেজ মার্কেট সেগমেন্টে ঋণ দেওয়ার জন্য ব্যবহার করবে। তবে আয়ের ১০ শতাংশ সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ করা হবে।
বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড। আর অ্যারেঞ্জার হিসেবে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট লিমিটেড কাজ করছে। বন্ডটি তালিকাভুক্ত হবে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।