প্রকাশ : ডিসেম্বর ১২, ২০২৩ , ৬:২৬ পূর্বাহ্ণ
শেয়ার করুন-
স্টাফ রিপোর্টার: ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৩০ জুন, ২০২৩ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন সংশোধন করেছে। কোম্পানির ইপিএস ও এনএভি কিছুটা বেড়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে, সংশোধনের পর কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৫৮ পয়সা। এর আগে কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ৫৩ পয়সা। কোম্পানিটির ইপিএস বেড়েছে ০.০৫ পয়সা বা ৩.২৬ শতাংশ।
অন্যদিকে সংশোধনের পর কোম্পানির এনএভি দাঁড়িয়েছে ১৯ টাকা ৬৩ পয়সা। এর আগে কোম্পানির এনএভি ছিল ১৯ টাকা ৫৩ পয়সা। অর্থাৎ কোম্পানিটির এনএভি বেড়েছে ০.১০ পয়সা বা দশমিক ৫১ শতাংশ।
শেয়ার করুন-
প্রকাশ : ডিসেম্বর ১২, ২০২৩ , ৬:২৬ পূর্বাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।