প্রকাশ : ডিসেম্বর ১২, ২০২৩ , ১১:১০ পূর্বাহ্ণ
শেয়ার করুন-
স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৪৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
ডিএসই সূত্রে জানা গেছে, মঙ্গলবার, ১২ ডিসেম্বর সেন্ট্রাল ফার্মার ৩২ কোটি ৩৮ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা অলিম্পিক এক্সেসরিজের ৩০ কোটি ১৩ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২০ কোটি ২১ লাখ ৭২ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ফু-ওয়াং সিরামিকস।
মঙ্গলবার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- এডভেন্ট ফার্মা, প্যাসিফিক ডেনিমস, বিডি থাই এ্যালুমিনিয়াম, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, ডমিনেজ স্টিল, সি পার্ল এবং ইয়াকিন পলিমার লিমিটেড।
শেয়ার করুন-
প্রকাশ : ডিসেম্বর ১২, ২০২৩ , ১১:১০ পূর্বাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।