স্টাফ রিপোর্টার: আইটি কনসালটেন্টস পিএলসি’র (আইটিসি) ২৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সোমবার, ১৮ ডিসেম্বর সকালে ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এ সভায় ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত আর্থিক বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশের অনুমোদন দেয়া হয়েছে।
এছাড়াও সভায় কোম্পানিটির নাম ‘ইনফরমেশন টেকনোলজি কনসালট্যান্টস লিমিটেড’ পরিবর্তন করে ‘ইনফরমেশন টেকনোলজি কনসালট্যান্টস পিএলসি’ করা হয়েছে।
এসময় উক্ত সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান লিম কিয়া মেং। ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. কাজী সাইফুদ্দিন মুনির, স্বাধীন পরিচালক মোঃ কামাল উদ্দিন, এফসিএ, স্বাধীন পরিচালক দাশগুপ্ত অসীম কুমার, সিএফও শ্যামল কান্তি কর্মকার এবং কোম্পানি সচিব অনিন্দ্য সরকার এফসিএস বৈঠকে উপস্থিত ছিলেন।
শেয়ার করুন-
প্রকাশ : ডিসেম্বর ১৮, ২০২৩ , ৯:৩৬ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।