এডিএন টেলিকম লিমিটেডের ২২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে সম্পন্ন হয়েছে। এ বছরের এজিএমটি হাইব্রিড ফরম্যাটে আয়োজিত হয়, যেখানে শেয়ারহোল্ডারগণ সরাসরি উপস্থিতি এবং একটি নির্দিষ্ট অনলাইন পোর্টালের মাধ্যমে ভার্চুয়ালি অংশগ্রহণের সুযোগ পান।
সভায় শেয়ারহোল্ডাররা ২০২৪–২৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী ও ডিরেক্টরস রিপোর্ট অনুমোদন করেন। এছাড়া ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার প্রস্তাবও অনুমোদন পান। সোমবার (১৫ ডিসেম্বর) কোম্পানিটি বিজ্ঞপ্তিতে এথ্য নিশ্চিত করেছে।
সভায় সভাপতিত্ব করেন পরিচালক পর্ষদের চেয়ারম্যান আসিফ মাহমুদ। এতে পরিচালকদের মধ্যে জনাব মো. মঈনুল ইসলাম, জনাব মো. মাহফুজ আলী সোহেল উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন ইন্ডিপেন্ডেন্ট পরিচালক জনাব মো. মারুফ, জনাব দিদারুল হক খান, ব্যবস্থাপনা পরিচালক জনাব হেনরি হিলটন এবং সিএফও জনাব মো. নাজিম উদ্দিন, এফসিএ।
সভাটি পরিচালনা করেন কোম্পানির সেক্রেটারি জনাব মো. মনির হোসেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক জনাব হেনরি হিলটন। বার্ষিক সাধারণ সভায় কোম্পানির ২০২৪–২৫ অর্থ বছরের কার্যক্রম এবং নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন নিয়ে বিশদ আলোচনা হয়।
চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং কোম্পানির কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। শেয়ারহোল্ডারগণ তাদের মূল্যবান ও ইতিবাচক মতামত দেন, কোম্পানির চলমান উদ্যোগের প্রশংসা করেন এবং আরও উন্নতির জন্য গঠনমূলক পরামর্শ প্রদান করেন।
সভায় শেয়ারহোল্ডাররা ২০২৪–২৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী ও ডিরেক্টরস রিপোর্ট অনুমোদন করেন। এছাড়া ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার প্রস্তাবও অনুমোদন পান।
সমাপনী বক্তব্যে কোম্পানি সেক্রেটারি মো. মনির হোসেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি শেয়ারহোল্ডার, অংশীদার, নিয়ন্ত্রক সংস্থা, শুভানুধ্যায়ী এবং আমন্ত্রিত অতিথিদের প্রাণবন্ত অংশগ্রহণ ও অব্যাহত সমর্থনের প্রশংসা করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।