সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার, ১২ মার্চ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৮টি কোম্পানির মধ্যে ৩০৮ কোম্পানির শেয়ারদর কমেছে। এর মধ্যে সর্বোচ্চ দরপতন হয়েছে কাট্টালি টেক্সটাইল লিমিটেডের।
ডিএসই সূত্রে জানা গেছে, মঙ্গলবার কাট্টালি টেক্সটাইলের ইউনিটদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১ টাকা ৮০ পয়সা বা ৮ দশমিক ৮৬ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ফু-ওয়াং সিরামিকের শেয়ারদর আগের দিনের তুলনায় ২টাকা ৫০ পয়সা বা ৮ দশমিক ৭৭ শতাংশ কমেছে। আর শেয়ারদর ২ টাকা বা ৮ দশমিক ৬৯ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে গোল্ডেন সন লিমিটেড।
মঙ্গলবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- জিকিউ বলপেন, এডভেন্ট ফার্মা, মুন্নু ফেব্রিক্স, আফতাব অটোমোবাইলস, ইভিন্স টেক্সটাইল, বিডি থাই অ্যালুমিনিয়াম এবং ইসলামী কমার্সিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
শেয়ার করুন-
প্রকাশ : মার্চ ১২, ২০২৪ , ৪:৪১ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।