প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার, ১২ মার্চ লেনদেনের শীর্ষে উঠে এসেছে এস. এস. স্টিল লিমিটেড। কোম্পানিটির ৩২ কোটি ৫০ লাখ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে, ওরিয়ন ইনফিউশন লিমিটেড লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩১ কোটি ০২ লাখ ৭৮ হাজার টাকার। ৩০ কোটি ৬২ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে গোল্ডেন সন, লাভেলো আইসক্রিম, আলিফ ইন্ডাস্ট্রিজ, সেন্ট্রাল ফার্মা, বেস্ট হোল্ডিংস, ফরচুন সুজ এবং আফতাব অটোমোবাইলস লিমিটেড।
শেয়ার করুন-
প্রকাশ : মার্চ ১২, ২০২৪ , ৪:০৮ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।