সকল মেনু

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ডিএসইর শ্রদ্ধা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৭ মার্চ, রোববার জন্মদিন৷ দিবসটি উপলক্ষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবুর নেতৃত্বে পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও কর্মকর্তা কর্মচারী ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন৷

এ সময় উপস্থিত ছিলেন পরিচালক মো. আফজাল হোসেন, মো. শহিদুল ইসলাম, রিচার্ড ডি রোজারিও, ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান সিপিএ এবং প্রধান আর্থিক কর্মকর্তা সাত্বিক আহমেদ শাহসহ ডিএসই’র ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা৷

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top