প্রকাশ : মার্চ ২৭, ২০২৪ , ৬:২১ অপরাহ্ণ
শেয়ার করুন-
এডিএন টেলিকম লিমিটেডের উদ্যোক্তা ১০ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। উদ্যোক্তা মামুনুর রশিদ তার হাতে থাকা ১৩ লাখ ৫ হাজার শেয়ারের মধ্যে ১০ লাখ শেয়ার তার পুত্র এবং কন্যার মাঝে উপহার হিসেবে হস্তান্তর করবেন।
ঢাকা স্টক একচেঞ্জ সূত্রে জানা গেছে, তার ছেলে আহনাফ রাফিদ ৬ লাখ এবং তার মেয়ে আয়েশা আমেনা নুহা ৪ লাখ শেয়ার গ্রহণ করবেন। শেয়ার গ্রহীতা আয়েশা এবং আহনাফ উভয়ই এডিএন টেলিকমের সাধারণ বিনিয়োগকারী।
আগামী ৩০ এপ্রিলের মধ্যে ঘোষিত শেয়ার ডিএসইর ট্রেডিং সিস্টেমের বাহিরে তারা হস্তান্তর সম্পন্ন করবেন।
শেয়ার করুন-
প্রকাশ : মার্চ ২৭, ২০২৪ , ৬:২১ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।