প্রকাশ : মার্চ ২৭, ২০২৪ , ৬:৩২ অপরাহ্ণ
শেয়ার করুন-
সিঙ্গার বাংলাদেশ (বিডি) লিমিটেডকে পরীক্ষামূলক উৎপাদনের অনুমতি দিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত সর্বশেষ হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
ঢাকা স্টক একচেঞ্জ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনে (বিএসইজেড) অবস্থিত সিঙ্গার বাংলাদেশের হোম অ্যাপ্লায়েন্স প্ল্যান্টের পরীক্ষামূলক উৎপাদনের অনুমতি দিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বা বেজা।
১৯৮৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিঙ্গার বিডি বর্তমানে ‘এ’ ক্যাটাগরি থেকে লেনদেন করছে। কোম্পানিটির অনুমোদিত মূলধন ২৫০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৯৯ কোটি ৭০ লাখ টাকা। গত এক বছরের কোম্পানিটির শেয়ারের সর্বোচ্চ দর ১৬৭ টাকা এবং সর্বনিম্ন ১৪২ টাকা।
কোম্পানিটির ৪৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ মার্চ দুপুর ২ টায় হাইব্রিড সিস্টেমে উপস্থিতির মাধ্যমে অনুষ্ঠিত হবে।
শেয়ার করুন-
প্রকাশ : মার্চ ২৭, ২০২৪ , ৬:৩২ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।