প্রকাশ : এপ্রিল ১, ২০২৪ , ৫:৪৭ অপরাহ্ণ
শেয়ার করুন-
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডকে পরিশোধিত মূলধন বাড়াতে শেয়ার ইস্যুর অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানিটি মূলধন বাড়াতে ২০ কোটি ১০ লাখ ৮০ হাজার সাধারণ শেয়ার ইস্যু করবে।
ঢাকা স্টক একচেঞ্জ সূত্রে জানা গেছে, কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যের সাধারণ শেয়ারে সঙ্গে ১০ টাকা প্রিমিয়ামসহ মোট ২০ কোটি ১০ লাখ ৮০ হাজার সাধারণ শেয়ার ইস্যু করবে। যার আর্থিক মূল্য হবে ৪০২ কোটি ১৬ লাখ টাকা। এছাড়াও ১০ টাকা অভিহিত মূল্যের ৭৬৪ কোটি ১১ লাখ ৬ হাজার ২৩টি প্রেফারেন্স শেয়ার অগ্রাধিকারভিত্তিতে ইস্যু করা হবে।
যার আর্থিক মূল্য ৭ হাজার ৬৪১ কোটি ১০ লাখ ৬০ হাজার ২৩০ টাকা। অর্থাৎ সাধারণ ও প্রেফারেন্স শেয়ার মিলে ৮ হাজার ৪৩ কোটি ২৬ লাখ ৬০ হাজার ২৩০ টাকা সমপরিমাণের শেয়ার ইস্যুর অনুমোদন পেয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড।
শেয়ার করুন-
প্রকাশ : এপ্রিল ১, ২০২৪ , ৫:৪৭ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।