প্রকাশ : মে ১২, ২০২৪ , ৬:৪১ অপরাহ্ণ
শেয়ার করুন-
রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের সঙ্গে অপর রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের একীভূতকরণ নিয়ে দুই পক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।রোববার, ১২ মে ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষর হয়।
চুক্তি স্বাক্ষর শেষে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিম বলেন, সোনালী ব্যাংকের সঙ্গে একীভূতকরণের ফলে বিডিবিএলের কর্মীদের শঙ্কার কোনো কারণ নেই। ব্যাংকটি আরও সবল হবে; অডিট ফার্ম নিয়োগ নিয়ে পরবর্তী কার্যক্রম শুরু করবে বাংলাদেশ ব্যাংক।
বিডিবিএলের চেয়ারম্যান শামিমা নার্গিস বলেন, বিডিবিএলের চার সূচকের মধ্যে শুধু খেলাপি ঋণ আদায়ে দুর্বলতা আছে, সময় পাওয়া গেলে এই সমস্যাও কাটিয়ে ওঠা যেত; তবে বাংলাদেশ ব্যাংকের পরামর্শে একীভূত হতে হচ্ছে।
শেয়ার করুন-
প্রকাশ : মে ১২, ২০২৪ , ৬:৪১ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।